× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তফসিল ঘোষণার পর সহিংসতা প্রতিরোধ করব: পুলিশ সুপার

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫ পিএম

তফসিল ঘোষণার পর সহিংসতা প্রতিরোধ করব: পুলিশ সুপার

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।

সোমবার (৮ ডিসেম্বর) নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করেন তিনি।সভায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, জাতির বহুল প্রত্যাশিত একটি উৎসবমুখর নির্বাচন। সকলের সহযোগিতায় আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের। প্রায় ১৭ বছর পর জাতি স্বপ্ন দেখছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। সেই লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। তফসিল ঘোষণার পর যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে পুলিশের সর্বোচ্চ সতর্কা রয়েছে। কেউ সহিংসতা করতে চাইলে আমরা প্রতিরোধ করব।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর জেলা প্রতিবেদক ও দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বাসস-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলাদেশ বেতার জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক হবিগঞ্জের মুখ-এর বার্তা সম্পাদক সুরুজ আলী, বাংলানিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি বদরুল আলম, সাংবাদিক আজরুল হক মুরাদ, জুয়েল চৌধুরী প্রমুখ।   
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, ডিআইওয়ান মাহবুবুর রাহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা