× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৯ এএম

দিনাজপুরের জনজীবনে শীতের স্পষ্ট প্রভাব পড়েছে। প্রবা ফটো

দিনাজপুরের জনজীবনে শীতের স্পষ্ট প্রভাব পড়েছে। প্রবা ফটো

দিনাজপুরে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সোমবার (৮ ডিসেম্বর) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও বেড়ে যায়।

গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র ৪ কিলোমিটার, যা অত্যন্ত কম। বাতাসের গতি কম থাকায় কুয়াশা দীর্ঘসময় স্থায়ী হচ্ছে এবং তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে উত্তর দিক থেকে প্রবাহিত শীতল বাতাস এবং আকাশ মেঘমুক্ত থাকায় রাতের তাপমাত্রা দ্রুত নিচে নেমে যাচ্ছে। আর্দ্রতা বেশি থাকায় ঠাণ্ডার অনুভূতিও অনেক বেড়ে গেছে।

শীতের প্রকোপে জেলার জনজীবনে স্পষ্ট প্রভাব পড়েছে। সকালে কাজে বের হতে ভোগান্তি বয়ে আনছে কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশা।

কলেজছাত্রী মাহমুদা আক্তার বলেন, সকালে কলেজে যেতে খুব ঠাণ্ডা লাগে। কুয়াশার কারণে বাস দেরিতে আসে। আর রাস্তা দেখা না যাওয়ায় ভয়ও লাগে।

রিকশাচালক আব্দুল মান্নান জানান, শীত বাড়লে যাত্রী কমে যায়। ভাড়া কম, তার ওপর ঠান্ডায় রিকশা চালানোও কঠিন। কিন্তু রোজগারের জন্য তো বের হতেই হয়।

দোকানি রবিউল হোসেন বলেন, শীত বাড়ায় গরম কাপড় কেনার ভিড় বেড়েছে। তবে ভোরে ঠান্ডায় দোকান খোলা রাখাই কষ্টকর।

কৃষক ফরিদুল ইসলাম বলেন, অতিরিক্ত কুয়াশা পড়ায় ফসল নষ্ট হওয়ার ভয় আছে। বিশেষ করে আলু আর শীতের সবজি শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে শীত থেকে বাঁচতে স্থানীয়রা রাস্তার মোড়ে আগুন জ্বালিয়ে গরম নিচ্ছেন। বাজারগুলোতে বেড়েছে শীতবস্ত্রের চাহিদা, আর পরিবহনগুলো চলছে ধীরগতিতে।

দিনাজপুরে শীতের এই তীব্রতা আগামী কয়েকদিন আরও বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা