× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খড়ের গাদায় মিলল সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:২৮ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম

শেরপুরে খড়ের গাদা থেকে উদ্ধারকৃত চোরাই সাবান। প্রবা ফটো

শেরপুরে খড়ের গাদা থেকে উদ্ধারকৃত চোরাই সাবান। প্রবা ফটো

শেরপুরের শ্রীবরদীতে খড়ের গাদায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০৬ পিস ভারতীয় চোরাই সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপি’র একটি টহল দল উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রামে  এ অভিযান পরিচালনা করে।

ভারতীয় সাবান জব্দের বিষয়টি  নিশ্চিত করেন কর্ণজোড়া বিওপি’র ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া।

জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বড়ইকুচি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে থাকা খড়ের গাদায় লুকানো অবস্থায় সাবানগুলো পাওয়া যায়। সেখানে ১৮টি বস্তায় ৮৯টি কার্টুনের ভেতর মোট ৬ হাজার ৪০৬ পিস ভারতীয় সাবান জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।

এ বিষয়ে কর্ণজোড়া বিওপি’র ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া বলেন, ভারতীয় মালামাল জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা