× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:২১ পিএম

বগুড়ায় তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বগুড়ার কাহালুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন শতাধিক কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বাদ জোহর কাহালু মাদ্রাসা মাঠে এ দোয়ার আয়োজন করেন বগুড়া–৪ আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন।

আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইনসহ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা।
এ ছাড়া উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মোনাজাতে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা