× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭১ জন পেলেন শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫১ পিএম

৭১ জন পেলেন শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড

ময়মনসিংহের গৌরীপুরে ৭১ জন পেয়েছেন শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে কাবের শাপলা অ্যাওয়ার্ড ৪২৩ জন ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪০ জন।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে ২০২০ থেকে ২০২৪ সালের প্রাপ্তদের মাঝে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল স্কাউট কাবদের রাষ্ট্রীয় সর্বোচ্চ এ সম্মানা প্রদান করেন।

গৌরীপুরে ২০২৩-এর সম্মাননাপ্রাপ্তরা রিফাহ তাসনিয়া তরী, আমিনা সাদাফ তাশমি, কাশফিয়া জাহান তৃপ্তি, তায়িবাহ তাবাসুসম মৌ, রেজুয়ান, ইয়ামিন আরাফাত জেসান, তরিকুল ইসলাম সাইফ, নিলিমা, ইয়াছীন আরাফাত লামীম, ইয়াসিন আরাফাত সাঈম, সুমাইয়া আক্তার, ইভা আক্তার মানহা, গাউছিয়া নুসরাত আদিবা, পূর্ণিমা চৌধুরী পড়শী, ফাতিমা আক্তার ইজমা, স্নিগ্ধা ভৌমিক, তফসিকুল হাসান মাহিম, নুশরাত জাহান বুশরা, আসমাউল হুসনা আনিকা, স্বর্গদীপ সরকার, ফারিজা জান্নাত তমা। ২০২৪ সালে তাহমিন ইসলাম আদিব, প্রিয়া দাস, ইয়াকিন আরাফাত জেমান, জুনাইদ হাসান সিয়াম, তাসমিরাহ আমরিন। 

অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, স্কাউটস্ ময়মনসিংহের আঞ্চলিক কমিশনার নজরুল ইসলাম, সম্পাদক হাসান মাসুদ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, উপপরিচালক অলক চক্রবর্ত্তী, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার মাহবুবুর রহমান প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা