× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় মনোনীত ‘টাঙ্গাইল শাড়ি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪১ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৬ পিএম

টাঙ্গাইলের একটি তাঁত কারখানায় তৈরি শাড়ি থেকে বাড়তি সুতা কেটে ফিনিশিং দিচ্ছেন এক কারিগর। গত ৫ নভেম্বর তোলা। ছবি: এপি

টাঙ্গাইলের একটি তাঁত কারখানায় তৈরি শাড়ি থেকে বাড়তি সুতা কেটে ফিনিশিং দিচ্ছেন এক কারিগর। গত ৫ নভেম্বর তোলা। ছবি: এপি

ঢাকার অদূরে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলো সব সময় তাঁতের খটখট শব্দ আর কারিগরদের হাতের ছন্দে মুখরিত থাকে। রঙিন রেশম ও সুতি সুতার নিপুণ গাঁথুনিতে কারিগররা বোনেন ঐতিহ্যবাহী ‘টাঙ্গাইল শাড়ি’। বাংলাদেশের শতাব্দীপ্রাচীন এ ঐতিহ্যবাহী শাড়িটি এ বছর ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য মনোনীত হয়েছে।

বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলা টাঙ্গাইলের নামানুসারেই এই শাড়ির নামকরণ। এখানকার শত শত পরিবার বংশপরম্পরায় এই পেশার সঙ্গে যুক্ত। দেশীয় সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচিত এই শাড়ির কদর রয়েছে পুরো ভারতীয় উপমহাদেশজুড়ে। বিভিন্ন উৎসব এবং বিয়ের অনুষ্ঠানে এই শাড়ির ব্যবহার ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। 

প্রতিটি শাড়ি ঐতিহ্য ও দক্ষ কারুশৈলীর এক অনন্য সংমিশ্রণ। এতে ফুটে ওঠে স্থানীয় সংস্কৃতির নান্দনিক নকশা ও মোটিফ। সাধারণত পরিবারের পুরুষ সদস্যরা সুতা রং করা, তাঁত বোনা এবং নকশা তৈরির কাজ করেন। আর বাড়ির নারীরা চরকায় সুতা কেটে বা সুতা গুছিয়ে তাদের কাজে সহায়তা করেন।

টাঙ্গাইল শাড়ি কেবল একটি সাংস্কৃতিক স্মারকই নয়, এটি শত শত তাঁতি পরিবারের জীবিকার প্রধান উৎস। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং মেশিনে তৈরি সস্তা কাপড়ের সঙ্গে প্রতিযোগিতার কারণে বর্তমানে এই শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। এতে নতুন প্রজন্মের মধ্যে এই পারিবারিক পেশায় আসার আগ্রহ কমে যাচ্ছে।

তাঁতিদের প্রত্যাশা, ইউনেস্কোর স্বীকৃতি ও হেরিটেজ মর্যাদা মিললে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শিল্পকে টিকিয়ে রাখা সহজ হবে।

তথ্যসূত্র : এপি নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা