× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণরা কাজ করতে চায় : মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ পিএম

তরুণরা কাজ করতে চায় : মাসুদুজ্জামান

‘তরুণরা কাজ করতে চায় কিন্তু ফান্ডের অভাবে এগোতে পারে না। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জায়গাগুলো মসৃণ হলে তরুণরা ভবিষ্যতে আমাদের জায়গায় আসতে পারবে।’

রবিবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। 

আলোচনা সভায় তিনি বলেন, প্রতিবছর নারায়ণগঞ্জে ডেঙ্গু ভয়াবহ রূপ নেয়। কিন্তু জেলা প্রশাসন, সিভিল সার্জন, সিটি করপোরেশন আগেই কেন উদ্যোগ নেন না? পরিস্থিতি খারাপ হলে তখন ফগার মেশিন নিয়ে নামা এটা অভিনয়ের মতো। আমাদের অধিকার আছে স্বাস্থ্যসেবা পাওয়ার। প্রশাসন কিংবা সিটি করপোরেশন পাশে দাঁড়াবে, এটা কোনো দয়া না, নাগরিকের অধিকার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে তিনি বলেন, স্বাধীনতার পরে এত ত্যাগ কোনো মা খুব কমই দিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, জামায়াতের নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সানজিদা আক্তার মিতু, সিনিয়র অফিসার তানভীর মোহাম্মদ সুজন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা