× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহিরপুরে সাত দোকানিকে জরিমানা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ২১:২৯ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান পরিচালনাকালে। প্রবা ফটো

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান পরিচালনাকালে। প্রবা ফটো

সুনামগঞ্জের তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগে সাতটি দোকান ও রেস্টুরেন্টকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) শারুখ আলম শান্তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শারুখ আলম শান্তনুর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাদ্য প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা—এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং অভিযানে সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের স্টাফরা।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাতটি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টকে মোট সাড়ে এগারো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ প্রসঙ্গে শান্তনু বলেন, ভোক্তাদের নিরাপদ খাবার এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কমেছে এবং পরিস্কার-পরিচ্ছন্নতার মানও উন্নত হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা