× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম

নিহত শিক্ষক রূপজিত কর রাজু (৩৬)। ছবি: সংগৃহীত

নিহত শিক্ষক রূপজিত কর রাজু (৩৬)। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৬) নিহত হয়েছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবলের নতুন বাজার এলাকার বেন্দারপুল স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে। বাহুবল মডেল থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীকে কুলাউড়া পৌঁছে দিয়ে তিনি মিরপুরে ফেরেন। এরপর নতুন বাজার এলাকায় হাঁটতে গেলে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপজিত কর রাজুর মৃত্যুতে এলাকায় এবং বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। 

সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন জানান, তার স্মরণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিদ্যালয় একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা