× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদল নেতা মাথায় দুধ ঢেলে রাজনীতি ছাড়লেন

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম

যুবদল নেতা মাথায় দুধ ঢেলে রাজনীতি ছাড়লেন

চাঁদপুরের মতলব উত্তর যুবদল নেতা মাথায় দুধ ঢেলে রাজনীতি ছাড়লেন হঠাৎ করেই। তিনি উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া। এ ঘটনার মধ্য দিয়ে  তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর ঘোষণা করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। ভিডিওতে তাকে দুধ ঢেলে গোসল করতে দেখা যায়Ñ যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোডন সৃষ্টি করেছে।

ভিডিওতে হোসেন মিয়া ক্ষোভ ও হতাশার সুরে লেখেন, আমি ধ্বংস হইনি, আমাকে ধ্বংস করা হয়েছে, টাকা আর ষড়যন্ত্রের সিস্টেমের কাছে। আমার কাছের মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, তার রাজনৈতিক লড়াই ছিল বিএনপি, যুবদল এবং চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী জালাল সাহেবের জন্য।

হোসেন মিয়ার দাবি, আওয়ামী লীগ ও বিএনপির দোসরদের যোগসাজশে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তাকে সহানুভূতি দেখালেও অনেকে এটিকে আবেগপ্রবণ সিদ্ধান্ত বলে মন্তব্য করছেন।

কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক রফিক তাঁতী এক যৌথ বিবৃতিতে জানান, গ্রাম্য সালিশে হোসেন মিয়ার প্রতি অপমানজনক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যমূলক অপমান অগ্রহণযোগ্য এবং পরিকল্পিত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু বলেন, ব্যক্তিগত হতাশা বা চাপের কারণে এমন সিদ্ধান্ত দুঃখজনক। তিনি জানান, সংগঠনে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি হোসেন মিয়াকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

ভিডিও বার্তার শেষে হোসেন মিয়া বলেন, ‘আমি হাসির পাত্র হয়েছি, তবে সত্যই বলেছি। যে বুঝবে, সে একদিন বুঝবেই’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা