রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৈদেশিক শিক্ষা সফর উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও বৈদেশিক শিক্ষা সফর উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা হয়।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান ডাক্তার মাহাবুব ঢালী।
এতে বিশেষ অতিথি ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ এনায়েত করিম, ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডাক্তার একেএম মাহবুবুল হক, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন, অধ্যাপক ডাক্তার স্বপ্না ভট্রাচার্য্য, অধ্যাপক ডাক্তার রওশন আরা খানম, অধ্যাপক ডাক্তার আবিদা আহমেদ, অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবা সুলতানাসহ অনেকে।