× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম

দুই শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ভুক্তভোগী পরিবার ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে ওই মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কু-প্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে এক শিক্ষার্থী চিৎকার-চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণিকক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয়। ওই সময় কোনো ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেÑ যার প্রেক্ষিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান, আপনি বিষয়টি কোর্ট থেকে জানার চেষ্টা করুন, আমি বক্তব্য দিতে পারব না। 

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা