× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতসহ ৮ দলকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন না বিএনপি প্রার্থী আনোয়ারুল

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম

জামায়াতসহ ৮ দলকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন না বিএনপি প্রার্থী আনোয়ারুল

আওয়ামী লীগের পতনের পর জামায়াতসহ আটটি ইসলামী রাজনৈতিক দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

তার দাবি, বাংলাদেশের মানুষ কখনোই উগ্র ইসলামপন্থা বা ইসলামবিরোধী অবস্থান নেয়নি, বরং সব সময় মধ্যপন্থা অনুসরণ করেছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নেত্রকোণা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

ডা. আনোয়ারুল হক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থাই হবে সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা অর্জন করেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা সম্ভব।

সভায় তিনি জাতীয় নির্বাচন, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও নাগরিক অধিকার এবং নেত্রকোণার সামগ্রিক উন্নয়ন নিয়ে তার অবস্থান তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা