× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘ তিন মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম

দীর্ঘ তিন মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

অবশেষে চালু হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৩ মাস ৮ দিন বন্ধ থাকার পর ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু।

রবিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পেঁয়াজবোঝাই প্রথম ট্রাকটি বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় শুরু হয় আমদানির কার্যক্রম।এতে স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তা ও আমদানিকারকদের মাঝে।হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতের ওপর নির্ভরশীলতা থাকায় আমদানি বন্ধ থাকলে দেশের বাজারে পেঁয়াজের দামে দ্রুত অস্থিরতা দেখা দেয়। ঠিক একই কারণে গত তিন মাসে বাজারে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল মুড়িকাটা ৮০ এবং দেশি পুরাতন ১১০ টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছেÑ যা সাধারণ মানুষের এমনিতেই ক্রয়ক্ষমতার বাইরে। এতে ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

একজন আমদানিকারক বলেন, আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে যায়। এ সুযোগে দালাল-ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। আমদানি শুরু হওয়ায় আশা করছি দু’এক দিনের মধ্যেই দাম আরও কমে আসবে। দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা ঠেকাতে সরকার গত শনিবার রাতে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর রবিবার বিকাল থেকেই বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে। 

একজন স্থানীয় ক্রেতা সাহার আলী বলেন, কয়েকদিন উচ্চ দামে পেঁয়াজ কিনতে হয়েছে। আজ বিকালে বাজারে এসে দেখি দাম কিছুটা কমছে। আরও কমলে ভালো হতো।

হিলি স্থলবন্দরের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, রবিবার বিকালে সাড়ে ৪টার দিকে প্রথম ভারতীয় পেঁয়াজবাহী ট্রাকটি দেশে প্রবেশ করেছে। বাজারে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে খালাসের কাজ দ্রুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত  পেঁয়াজগুলো বাজারে পৌঁছানো গেলে দাম স্থিতিশীল হবে। এজন্য কাস্টমস বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করছে বলে জানা গেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রায় ২০ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। পেঁয়াজবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার পর খালাসের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার নতুন করে কোনো নিষেধাজ্ঞা না দিলে এখন থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় সাধারণ মানুষ আশা করছে বাজারে দ্রুত স্বাভাবিকতা ফিরবে। ব্যবসায়ীরাও মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যেই দাম আরও কমে আসবে। 

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সচল থাকায় বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং পেঁয়াজের মূল্যস্থিতি বজায় থাকবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা