খুলনা অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৬-এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দুর্নীতি, অবিচার ও অত্যাচারমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনতার রায়ের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঘুম হারাম হয়ে যাবে।
রবিবার (৭ ডিসেম্বর) তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ও আমাদী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
দিনব্যাপী এ গণসংযোগে মহেশ্বরীপুরের বানিয়াখালী, ফুলতলা, হড্ডা, ভাগবা, হড্ডা ডি এম এবং আমাদী ইউনিয়নের ভান্ডারপোল, বালিয়াডাঙ্গা, খিরোলসহ বিভিন্ন এলাকায় কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা শূরা সদস্য ও কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ প্রমুখ।