× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮ পিএম

নলছিটি থানা। ছবি : সংগৃহীত

নলছিটি থানা। ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাচ্চু মল্লিক ওই গ্রামের জলিল মল্লিকের ছেলে।

নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, রবিবার সকাল ১০টার দিকে বাচ্চু মল্লিক নিজের সবজি বাগান দেখতে যান। এ সময় পাশের জমিতে পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত তার পা জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার তাদের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন। সেই ফাঁদে জড়িয়েই বাচ্চু মল্লিকের মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা