× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টমেটো আবাদে পচন ধরায় বিপাকে কৃষক

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪১ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪ পিএম

টমেটো আবাদে পচন ধরায় বিপাকে কৃষক

ময়মনসিংহের চরাঞ্চলে বিস্তৃত এলাকাজুড়ে আবাদ হয়েছে টমেটোসহ শীতের নানা সবজি। কিন্তু টমেটোতে পচন ও মরণ রোগ হওয়ায় চাষিরা টমেটো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন। ফসল আবাদ করে যে খরচ হয়েছে সেই পুঁজি ঘরে তুলতে পারছেন না চাষিরা।

ফসলের মাঠেই এখন কৃষকের বুকফাটা কান্না। বাজার থেকে বিষ প্রয়োগ করেও রোগ নির্ণয় করতে পারছে না না তারা। রোগ নির্ণয়ে স্থানীয় কৃষি অফিস থেকে খোঁজ না নেওয়ারও অভিযোগ করেছেন চাষিরা। তবে উপজেলা কৃষি অফিস বলছে, ফসল ভালো হয়েছে এবং নিয়মিত খোঁজ খবর নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন।

ময়মনসিংহের সদর উপজেলার বোরেরচর, কুষ্টিয়া ও অষ্টধর ইউনিয়নের ঝাপারকান্দা, বোরেরচর, সেনেরচর, পান্ডাপাড়াসহ শতাধিক গ্রামে ব্রহ্মপুত্র নদের দুই পাশের চরাঞ্চলে শীতের সবজি আবাদ করা হয়। 

সদর উপজেলার ঝাপারকান্দা গ্রামের চাষি জামাল উদ্দিন বলেন, আমাদের চরাঞ্চলবাসীর শীতের ফসল দিয়েই চলে সংসার। টমেটো ও কাঁচামরিচ আমাদের মূল ফসল। এ বছর অনেক স্বপ্ন নিয়ে টমেটো আবাদ করেছিলাম কিন্তু শুরুতেই টমেটো চারা মরে যায়। এর পরও অনেক চেষ্টা করে টমেটো আবাদ করেছিলাম। এখন ফলনে পচন ধরেছে। এ নিয়ে চরম বিপদে পড়েছেন তারা।

নামা কুষ্টিয়া গ্রামের চাষি ইব্রাহিম খলিল বনেন, টমেটো বাঁচাতে বাজার থেকে অনেক বিষ প্রয়োগ করেছি। কিন্তু লাভ হয়নি। তিনি বলেন, আমি এ বছর এক একর জমিতে টমেটো আবাদ করেছিলাম, সবই শেষ হয়ে গেছে। কৃষি অফিস থেকে কেউ তাদের খবর নেয়নি। এ বছর কীভাবে সংসার চালাবÑ এটা নিয়েই ভাবছি এখন।

স্থানীয় বাজার বিদ্যাগঞ্জ বাজারের ইজারাদার বলেন, শীতে এই বাজারে প্রচুর কাঁচামরিচ ও টমেটো ওঠে। বিশেষ করে কাঁচামরিচে বাজার ভরে যায়। তবে কাঁচা মাল একেক সময় একেক দামে বিক্রি হয়ে থাকে। শীতের শুরুতে কাঁচামালের দাম চড়া ছিল। তবে এখন আস্তে আস্তে দাম কমে আসছে।

এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা যুবায়রা বেগম সাথী বলেন, কৃষকদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ বছর সদর উপজেলায় চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে প্রায় ১২০০ হেক্টর জুড়ে শীতের সবজি আবাদ হয়েছে। ফলনও অনেক ভালো হয়েছে। চরাঞ্চলের ফসল ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়। ফসল আবাদের সময় কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের খোঁজখবর নেওয়া হয়েছে। এ ছাড়া তাদের নানা পরামর্শও দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা