× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক সেবা দ্রুত, সহজ ও ডিজিটালাইজড করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।

রবিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং সচিব মো. আমিন আল পারভেজ। গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ, নাগরিকসেবা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট-ড্রেনেজ সংস্কার ও চলমান প্রকল্পগুলো নিয়ে বিশদ আলোচনা হয় মিডিয়ার সঙ্গে।

প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, গাজীপুরের মানুষের প্রধান ভোগান্তির একটি হলো রেলওয়ের উপর ফ্লাইওভার না থাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্লাইওভার নির্মাণ হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে; শহরের যোগাযোগব্যবস্থায়েও বড় পরিবর্তন আসবে।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, গাজীপুরের বর্জ্য সংকট সমাধানে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং ওয়ার্ডভিত্তিক সংগ্রহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। খুব দ্রুতই নাগরিকরা এর ইতিবাচক ফল পাবেন।

তথ্যপ্রবাহ সহজীকরণের বিষয়ে তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে। উন্নয়নমূলক কার্যক্রম, জরুরি ঘোষণা ও নাগরিকসেবার আপডেট তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে।

সভায় সাংবাদিকরা বিভিন্ন এলাকার সমস্যা, ড্রেনেজ–সংকট, রাস্তা সংস্কার, ভোগান্তি কমানোর পথ এবং তথ্য-উপাত্ত সহজলভ্য করার বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন, গাজীপুরের উন্নয়ন কেবল সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকসেবার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা আমাদের আরও শক্তিশালী ও ত্বরান্বিত করবে।

সভাটি সাংবাদিক ও প্রশাসনের মধ্যে আস্থা, সমন্বয় ও কার্যকর সহযোগিতার নতুন দ্বারোন্মোচন করবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।

এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আমার দেশ ও এনটিভি স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি ও ৭১ টিভি’র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মো. রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিবেদক রেজাউল করিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা