× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইসহ নিহত ৩

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২১ পিএম

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইসহ নিহত ৩

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫), তার ভাই রিমন মন্ডল (২০)  এবং একই এলাকার শাহিন আলমের ছেলে আশিক মোল্লা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, আপন দুই ভাইসহ তিন যুবক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। মাধবপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঠিক সে সময় একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। গুরুতর আহত আশিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর অজ্ঞাত গাড়ির চাপায় তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা