× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩৪ পিএম

নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন। প্রবা ফটো

নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন। প্রবা ফটো

নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামের বড় অংশ পুড়ে গেছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর ভোর ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

মিল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ মিল এলাকার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তুলা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

এসময় খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের আটটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি ঢেলে আগুন ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই আরও বাড়তে থাকে।

এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি। আমরা সঙ্গে সঙ্গে শ্রমিকদের বের করে দিই। কিন্তু চোখের সামনে কয়েক কোটি টাকার তুলা আর সুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, তিনটি গোডাউনে আগুন লেগেছে।  ৫টার দিকে আগুন আমাদের নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি আর ছড়াবে না।  তদন্ত করে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল ১১টা) গুদামের আগুন নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু পুরোপুরি নেভানো যায়নি। দমকলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা