× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে শতাধিক মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম

মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রান্তিক মানুষকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। প্রবা ফটো

মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রান্তিক মানুষকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। প্রবা ফটো

নেত্রকোণার দুর্গাপুরে ৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলার লক্ষীপুর গ্রামে প্রকৃতির পাঠশালায় ‘শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন’ এই আয়োজন করে। এতে শতাধিক প্রান্তিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। 

এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল ইসলাম রাফি। সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্ব ও এম.এ. নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখর হাদিক। প্রধান আলোচক ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক পরাগ রিছিল। 

অনুষ্ঠানের আয়োজকরা জানান, সাধারণ মানুষের কল্যাণে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা