× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ধরা পড়ল ৬০০ কেজি ওজনের বিরল প্রজাতির শাপলাপাতা মাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম

টেকনাফে ধরা পড়ল ৬০০ কেজি ওজনের বিরল প্রজাতির শাপলাপাতা মাছ
কক্সবাজারের টেকনাফ উপকূলে এক জেলের জালে ধরা পড়েছে ১৫ মণ বা ৬০০ কেজি ওজনের বিশাল আকৃতির এক বিরল শাপলাপাতা মাছ। স্থানীয়ভাবে এটিকে সিংচোয়াইন মাছও বলা হয়।
শুক্রবার (৫ডিসেম্বর) বিকালে টেকনাফ সমুদ্রের সাবরাং মুন্ডার ডেইল উপকূলে মাছটি জেলে আবদুল গফুরের জালে ধরা পড়ে।

জেলে গফুর বলেন, ‘মাছটি বহন করতে বেশ কষ্ট হয়েছে। নৌকায় বহন করতে না পেরে মাছটি রশি দিয়ে বেধে টেনে আনা হয়ে হয়েছে। এই প্রথম দেখলাম এত বড় মাছ।’ 
স্থানীয়দের মতে, সকালে কোন একসময় জোয়ারের পানির সাথে এটি ভেসে এসে জালে আটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।  
স্থানীয় ব্যবসায়ী শাহ আলম বলেন, এই মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে সাগরের তীরে। বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরাও ভিড় করে ছবি তুলতে। বিরল এ মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘মাছটির নাম ‘সিংচোয়াইন শাপলাপাত ‘ মাছ, এটি বিরল প্রজাতির হওয়ায় বিদেশে রপ্তানি নিষিদ্ধ। পাশাপাশি, মাছটি উপজাতি জনগোষ্ঠীর পছন্দের খাবার হিসেবেও পরিচিত।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা