× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:০০ পিএম

বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ভারতীয় পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে  বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে জীবননগর থানা-পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির (মহেশপুর) ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস ও অন্য কর্মকর্তারা। ভারতের পক্ষে ৩২ বিএসএফ (সীমানগর) ব্যাটালিয়ানের কর্মকর্তারাও  উপস্থিত ছিলেন।

নিহত শহিদুল ইসলাম শহিদ জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে। গত ২৯ নভেম্বর জীবননগরের গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকালে ফেরার পথে বিএসএফ ধাওয়া দিয়ে গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও শহিদুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেন, তার স্বামী বিকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং সেখানে বিএসএফ তাকে লক্ষ্য গুলি করে তুলে নিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা