× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

তারাগঞ্জ উপজেলা সংবাদদাতা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা হোসেন (৪৫) নামের এক অটো ভ্যানচালকের মুত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় রংপুর-দিনাজপুর মহসড়কের ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা হোসেন (৪৫) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর জয়বাংলা গ্রামের ইসাহাক আলীর ছেলে। আহত মোটরসাইকেলের দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা অটো ভ্যানটি ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে মোড় ঘুরানোর সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিলে চালক মোস্তফা হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। ওই ঘটনায় মোটরসাইকেলের দুই যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থলে অটো ভ্যানচালক নিহত হয়েছেন। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা