তারাগঞ্জ উপজেলা সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম
রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা হোসেন (৪৫) নামের এক অটো ভ্যানচালকের মুত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় রংপুর-দিনাজপুর মহসড়কের
ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা হোসেন (৪৫) রংপুর জেলার
তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর জয়বাংলা গ্রামের ইসাহাক আলীর ছেলে। আহত
মোটরসাইকেলের দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা অটো ভ্যানটি ব্রাদার্স
কোল্ড স্টোরেজের সামনে মোড় ঘুরানোর সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিলে চালক মোস্তফা
হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। ওই ঘটনায় মোটরসাইকেলের দুই যাত্রী গুরুতর
আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করেন।