× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

বগুড়ায় চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনসোনাতলা উপজেলার শালিখা গ্রামের মুনজুল হক (৪৫) এবং কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেষখালিয়া পাড়ার মনির আহমদ (৪৬)।

শুক্রবার (৫ ডিসেম্বর) ডিএনসি জানায়, বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উপ-পরিচালক জিললুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা-সোনাতলা সড়কের শিবগঞ্জের সাব্বিজান মোড় পুলিশ বক্সের সামনে সোনাতলাগামী একটি বাসে তল্লাশির সময় যাত্রী মুনজুল হককে আটক করা হয়। পরে তার জ্যাকেটের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এর আগে বিকাল ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় আরেকটি বাসে তল্লাশির সময় যাত্রী মনির আহমদকে আটক করা হয়। তার প্যান্টের পকেট থেকেও দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিললুর রহমান আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ ও শাজাহানপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা