× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

খুলনা অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম

স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫, যেখানে খুলনা অঞ্চলের কারিগরি শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি উপস্থাপন করেছে।

প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের ২৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬১ জন নির্বাচিত শিক্ষার্থী অংশ নেন এবং ৮৭টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এর মধ্যে সেরা ৭টি প্রকল্প নির্বাচিত হয়ে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী আবুল খায়ের মো. আক্কাস আলী, পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক, পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান এবং খুলনা আঞ্চলিক পরিচালক (উপ-সচিব) মো. মিজানুর রহমান। খুলনা জেলার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার সভার সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. নুরুন্নবী মোল্লা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

জাতীয় পর্ব আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানে দেশের ৮টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৫০টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা