× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুষ্ঠু নির্বাচনে নাগরিক ভাবনা তুলে ধরতে গোলটেবিল

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

সুষ্ঠু নির্বাচনে নাগরিক ভাবনা তুলে ধরতে গোলটেবিল

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে শনিবার (৬ ডিসেম্বর) কুমিল্লা নগরীর একটি হোটেলের হলরুমে গোলটেবিল বৈঠক হয়। এতে সুশীল সমাজ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন। 

অনুষ্ঠানের আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় সুজন কুমিল্লা জেলা সেক্রেটারি অধ্যাপক আলী আহসান টিটু মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সংকট, প্রশাসনিক প্রভাব এবং নির্বাচনী ব্যবস্থার দুর্বলতায় জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।

সভায় বক্তব্য রাখেনÑ সনাক কুমিল্লা সভাপতি নিখিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আলী হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা