× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫ পিএম

আনুষ্ঠানিকভাবে শনিবার বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়। প্রবা ফটো

আনুষ্ঠানিকভাবে শনিবার বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষায় নতুন এক দিগন্তের উন্মোচন হয়েছে। উপজেলার হেলেঞ্চা গ্রামে নবনির্মিত বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধনের মাধ্যমে এই নতুন দিগন্ত উন্মোচন হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই বিশাল অবকাঠামো নির্মাণ শেষ হওয়ায় অত্র এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল ও কলেজের (২য় পর্যায়) শীর্ষ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক, বরিশাল প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, বাকেরঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এবং বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী, উপজেলা বিএনপির নেতা মো. রুহুল জোমাদ্দার, শেখ মাহমুদুর রহমান রিমন, গারুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম খান, কারিগরি শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বাকেরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা। তিনি জানান, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলছে,  প্রথম বছর মোট ৬০ জন শিক্ষার্থীর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ আছে। আগামী ১ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, ‘মানসম্মত কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে এই এলাকার শিক্ষার্থীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারবে। এই কলেজ প্রতিষ্ঠা বাকেরগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল।’

অনুষ্ঠানে প্রধান অতিথি কারিগরি শিক্ষা বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, ‘সারা দেশে কারিগরি শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, এটি তারই একটি অংশ।  দক্ষ মানবসম্পদ গড়ে উঠতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা