× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে সরকারি দুই অফিসে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৪:১৮ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭ পিএম

মধ্যরাতে সরকারি দুই অফিসে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ

মাগুরায় মধ্যরাতে সরকারি দুটি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাত ৩টা থেকে ৪টার দিকে মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এই হামলা চালানো হয়। এই ঘটনায় অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র, ফাইল, কম্পিউটার এবং আসবাবপত্র পুড়ে গেছে। 

সহকারী কমিশনার (ভূমি)-এর নতুনবাজার কার্যালয় এবং রাত ৪টা ১৫ মিনিটে ইসলামপুর পাড়ার জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নিচতলার একটি রুম যেখানে মূল্যবান কাগজপত্র কম্পিউটার ও আসবাবপত্র সম্পূর্ণ পড়ে যায়। পুড়ে যাওয়া কক্ষের পেছন দিকের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরই দ্বিতীয় পর্যায়ে জেলা রেজিস্টার কার্যালয়ে পেট্রোল বোমার মাধ্যমে একই ঘটনার ঘটানো হয়। এতে সাব-রেজিস্ট্রারের এজলাস রুমের জানালা ভেঙে অগ্নিসংযোগের চেষ্টা করলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভবন সংলগ্ন দলিল লেখক বাহারুল ইসলাম ও এনামুল খানের টিনশেড ঘরে রাখা ১৫০টি জমির দলিল ও স্ট্যাম্পসহ টিনের ঘরটিও সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায় পেট্রোল ভর্তি ২ লিটারের পাত্রসহ বাজারের ব্যাগ।

জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নৈশপ্রহরী অহিদুল ইসলাম বলেন, ভবন সংশ্লিষ্ট দলিল লেখকদের ঘর পুড়ে যাওয়ার শব্দ এবং অফিসের এজলাস কক্ষ থেকে পোড়া গন্ধ বের হলে তাৎক্ষণিক ‘ট্রিপল নাইনে’ ফোন করে ফায়ার সার্ভিসকে অবহিত করি। তাৎক্ষণিক তারা উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হন। 

মাগুরা সহকারী কমিশনার (ভূমি) মোচ্ছা. আসমা আক্তার বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা সরকারি ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে থাকা একটি সংরক্ষিত রুমের কম্পিউটার আসবাবপত্রসহ জমিসংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে যায়। 

জেলা সাব-রেজিস্ট্রার অফিসার শুভ্রা রানী দাস বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা শহরের ইসলামপুর পাড়ার রেজিস্টার অফিসের কার্যালয় পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলায় অবস্থিত এজলাস কক্ষ অগ্নিকাণ্ডের শিকার হয়।

মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন লিডার মো. আলিম মোল্লা বলেন, মাগুরা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনারের কার্যালয়সহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই দুইটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানের জমিসংক্রান্ত দলিল, প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র ও কম্পিউটার পুড়ে যায় এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, শুক্রবার মধ্যরাতে কে বা কারা সরকারি এই দুইটি অফিসে বোতল ভর্তি পেট্রোল ছুড়ে আগুন ধরানোর ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনা সংশ্লিষ্টদের বিষয়ে জানাতে না পারলেও তাদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা