× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ক্যাম্পের বাথরুমে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ

খুলনা অফিস

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম

রূপসা থানা। ফাইল ফটো

রূপসা থানা। ফাইল ফটো

খুলনার রূপসায় পুলিশ ক্যাম্পের বাথরুম থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শিয়ালী পুলিশ ক্যাম্পের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ফেরদৌস হোসেন (২৭)। তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং পুলিশের কনস্টেবল (নম্বর ১১৬৪) হিসেবে ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে ফেরদৌসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতের দিকে ক্যাম্পের বাথরুমে সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা