× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থী ও পথচারীসহ আহত ১৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:২৬ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম

ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থী ও পথচারীসহ আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচাঁনপুর চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর। তিনি জানান, ১৫ জন অগ্নিদগ্ধ রোগী হাসপাতালে আসে। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ৮০% এবং অন্যদের ২০৩০% দগ্ধ হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান মালিক জহির মিয়া সন্ধ্যায় তার দোকান বন্ধ করতে গিয়ে ভুলক্রমে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করতে ভুলে যান। এতে দীর্ঘ সময় ধরে গ্যাস দোকানে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অজ্ঞাতসারে আগুনের উৎস থেকে আগুন ধরে গেলে মুহূর্তেই আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন হারুন মিয়া (৪০), সোহাগ মিয়া (১০), ওয়াসীবুল (১০), সামিউল (৯), ফাহিম (১০), আমিন (১০), হেকিম মিয়া (৫৫), সেরাজুল (১০), ছিদ্দিক মিয়া (৫৮), মোর্শিদ মিয়া (৫৫) ও নাছির মিয়া (৪০)। এদের মধ্যে হারুন মিয়া শরীরের প্রায় ৮০% দগ্ধ হওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিস্ফোরণে আগুন রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। পরে দেখি কয়েকজন মানুষ আগুনে পুড়ছে। পরে জানতে পারি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা