× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে নাকে খত দিয়ে পুলিশে সোপর্দ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:২০ পিএম

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে নাকে খত দিয়ে পুলিশে সোপর্দ

জয়পুরহাটের আক্কেলপুরে ১২ বছর বয়সি এক শিশুছাত্রকে বলাৎকারের অভিযোগে আল-আমিন (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে শহরের প্রধান সড়কে নাকে খত দিয়ে হামাগুড়ি দিয়ে ঘুরিয়েছে ক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের আক্কেলপুর-বদলগাছী সড়কের আক্কেলপুরের একটি কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষক পুলিশ ও স্থানীয়দের কাছে ঘটনাটি স্বীকার করেছেন।

শিশুটির মা বলেন, আমার ছেলেকে ওই মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য ভর্তি করিয়েছি। কিন্তু ওই শিক্ষক আমার ছেলের সঙ্গে যে খারাপ কাজ করেছে সে বাসায় এসে কান্না করতে করতে আমাকে জানায়। আমি ওই কুলাঙ্গার শিক্ষকের বিচার চাই।

অভিযুক্ত আল-আমিন নামের ওই শিক্ষক ঘটনাটি স্বীকার করে বলেন, আমি শয়তানের প্রলোভনে পড়ে ছাত্রের সঙ্গে কুকর্ম করেছি। এ ঘটনায় আমি অনুতপ্ত, ভুল করেছি।

আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা আল-আমিন নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে আমাদের খবর দিলে তাকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওই শিক্ষক ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা