× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি প্রার্থী রতনের মনোনয়ন বাতিলের দাবিতে অবরোধ, সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ পিএম

বিএনপি প্রার্থী রতনের মনোনয়ন বাতিলের দাবিতে অবরোধ, সংঘর্ষ

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী  কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঢাকা - মুক্তারপুর সড়ক অবরোধ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদের কর্মী–সমর্থকরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মুক্তারপুর সেতুর ঢালে  শত শত সমর্থক  অবস্থান নেন । একই সময়ে গজারিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৫ জন।   

এদিকে বিক্ষোভ ও অবরোধের কারণে সেতু দিয়ে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে  যানচলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে যাত্রীরা পায়ে হেটে ব্রীজ পার হয়। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে  চলাচাকারী  রোগী ও সাধারণ যাত্রীরা ।  এ সময় দুই পাশে দীর্ঘ যানজট হয়। এদিকে বিকেল ৫ টায়    ৪৮ ঘন্টার  আল্টিমেটাম  দিয়ে অবরোধকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। 

৪৮ ঘন্টার মধ্যে মনোনয়ন পুঃনবিবেচনা করে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদকে না দিলে নৌ, সড়ক পথে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে গজারিয়া উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  জামালদি বাসস্টান্ডে দুই পক্ষ  মিছিল  বের করলে ধাওয়া পালটা ধাওয়া, সংঘর্ষ ও  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। তাদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

উল্লেক্য, বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কামরুজ্জামানের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। ঘোষণার পরপরই বৃহস্পতিবার  সন্ধ্যায় উত্তাল হয়ে উঠে মুন্সীগঞ্জ শহর। পূর্বঘোষণা অনুযায়ী  শুক্রবার এই কর্মসূচি পালন করেন তারা।  রাত  ৮ টার দিকে শহরে মশাল মিছিল বের করেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান বাবুল, শহিদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, ভিপি  মো. শাহিন,  শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন, জেলা যুবদল নেতা  মুহাম্মদ  মাসুদ রানা প্রমুখ।

বিক্ষোভকারীদের অভিযোগ করেন, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থী না হওয়ায় কামরুজ্জামান রতনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। তাঁরা দলের হাইকমান্ডের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা