× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮ পিএম

জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ থানার বিভিন্ন এলাকার নেতাকর্মী দলে দলে এ গণমিছিলে অংশ নেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। 

গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আনোয়ার হোসেন মোল্লা বলেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করলে রূপগঞ্জের যত বড় বড় সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব। বিশেষ করে সন্ত্রাসীদের দমন করে হত্যাসহ সকল ধরনের অপরাধের বিচার নিশ্চিত করব। আমাদের রূপগঞ্জের স্থায়ী আদিবাসীদের কোনো প্রকার যাতে নির্যাতন না হয় সেদিকে খেয়াল রাখব। আদিবাসীদের অধিকার নিশ্চিতের জন্য সকল ধরনের ব্যবস্থা নেব।

কালাদী বালুর মাঠে গণমিছিলপূর্বক পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার  আমির অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আমজাদ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ থানা দক্ষিণের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ, পশ্চিমের আমির মাওলানা ফারুক আহম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার সেক্রেটারি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ডের নেতাকর্মী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা