× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি : মঈন খান

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ পিএম

খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক আলোচনা ও মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, বিদ্বেষ নেই। তাই দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সব সময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামী দেশপ্রেমী মানুষটি আজ জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে । 

ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, ঘোড়াশাল পৌর সভাপতি মোঃ আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর প্রমুখ। উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা