মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৭ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র ও যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিগত ১৭ বছরের স্বৈরাচার সরকারের অবসান ঘটেছে, ফ্যাসিবাদ পালিয়েছে। নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জন্ম বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। জুলাই আন্দোলনের পরে আরও একটি দল নতুন করে চাঁদাবাজ, ঘের দখল, জমি দখল, টেন্ডারবাজি ও ঘাট দখল করে সাধারণ মানুষকে অশান্ত করে তুলছে। যে কারণে আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। ন্যায় ও ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা রাষ্ট্র গঠনে আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধিশালী দেশ। সেক্ষেত্রে তরুণ প্রজন্মের নতুন ভোট ‘দাড়ি পাল্লার’ পক্ষে হোক। সকলকে ঐকবদ্ধভাবে দাড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান।
শুক্রবার
(৫ ডিসেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর শহরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়
মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশে
প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. রেজাউল
করিম। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী নির্বাচনী সেক্রেটারি অধ্যক্ষ আলতাফ হোসাইনের
সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের
ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রসিকিউটর প্রশাসন গাজী এম এইচ মনোয়ার হোসেন তামিম, বাগেরহাট-০৩
আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-০৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)
আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো, আব্দুল আলীম, শেখ মঞ্জুরুল হক রাহাদ, বিশিষ্ট শিক্ষাবিদ
অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, হাফেজ সুলতান
আহম্মেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, শরণখোলা আমির
মাওলানা রফিকুল ইসলাম কবির, কচুয়া উপজেলা আমির রফিকুল ইসলাম, জেলা শিবির সভাপতি হাফেজ
মোরশেদ আলমসহ বিভিন্ন নেতারা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির
মাস্টার মনিরুজ্জামান। প্রধান বক্তা আরও বলেন, ছাত্র-যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকাই দেশকে
সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দিতে পারে। বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ গড়ার স্বপ্ন নিয়ে
কাজ করছে ইসলামী ছাত্রশিবির।