× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুর ট্রাক সরাতে গিয়ে দুই শিবির কর্মী শহীদ হয়েছে : প্রফেসর সামাদ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:০১ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম

বালুর ট্রাক সরাতে গিয়ে দুই শিবির কর্মী শহীদ হয়েছে : প্রফেসর সামাদ

জামায়াতে ইসলামী কাউকে অপমান বা সমালোচনা করে না। কিন্তু আমাদের বিরুদ্ধে যে অপবাদ ও ইতিহাস বিকৃতি চলছে। সেটার জবাব দেওয়া জরুরি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।

তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগ সরকার ট্রাকভর্তি বালু ফেলে রেখেছিল। সেই বালু সরিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার উদ্যোগ নেয় ইসলামী ছাত্রশিবির। কথা ছিল সবাই মিলে সহযোগিতা করা হবে। কিন্তু বালু সরানোর সময় কাউকে পাশে পাওয়া যায়নি। বরং শিবিরের দুই তরুণ শহীদ হয়েছেন। তাদের রক্তেই সেই পথ পরিষ্কার হয়েছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা হেম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলকা ইউনিয়নের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমাদেরকে রাজাকার বানানোর চেষ্টা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের নেতাকর্মীদের জেলে নেওয়া হয়েছে। মামলা দেওয়া হয়েছে। কিন্তু সত্যকে মুছে ফেলা যায়নি। জনগণ জেগে উঠেছে। এবার তারাই জবাব দেবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে আগে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। আমাদের প্রার্থীদের বড় অংশ উচ্চশিক্ষিত, জনবান্ধব এবং নৈতিকতায় দৃঢ়। সমাবেশে সভাপতিত্ব করেন নলকা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা