মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ পিএম
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মো. কামরুজ্জামান জুয়েলকে সভাপতি ও মো. আল-মামুন হাওলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বিআরডিবি অডিটোরিয়ামে কমিটি গঠনের লক্ষ্যে উপজেলার
৬৩ ওষুধ ব্যবসায়ীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উপজেলা আহ্বায়ক সাইফুদ্দিন মো. দেলোয়ার
হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে মো. কামরুজ্জামান
জুয়েলকে সভাপতি ও মো. আল-মামুন হাওলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩ বছর মেয়াদি
১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন।
কমিটির অন্যরা হলেনÑ সহ-সভাপতি মো. সুজন হাওলাদার, মো. কিছলু সিকদার, শ্রী নরউত্তম
দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শ্রী জয়দেব, কোষাধ্যক্ষ
মো. মিজানুর রহমান, সদস্য কালাচান দাস গৌতম, মো. মিজানুর জোমাদ্দার, মো. সুলতান আহমেদ,
শ্রী সমির ও মো. রাসেল হাওলাদার।