মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
ফরিদপুরের মধুখালী উপজেলার ফরিদপুর সুগার মিলের ২০২৫-২০২৬ সনের ৫০ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান সহ আমন্ত্রিত অতিথিরা ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এর আগে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে মিল চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান এনডিসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএসএফআইসির যুগ্ম সচিব ও পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, চীফ ক্যামিস্ট আনিসুল আজম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, আখ চাষী মো. আবু তালেব মোল্যা প্রমুখ।
উদ্বোধন আয়োজনে ৭টি সাবজোনের সবোর্চ্চ আখরোপনকারী ও সর্বোচ্চ একরপ্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরষ্কার প্রদান করা হয়।
মিল সূত্রে জানা যায়, চলতি মাড়াই মৌসুমে ৮৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ শতাংশ চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।