× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭ পিএম

পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মজিবুর রহমান মঞ্জু

‘পুরাতন রাজনীতি হচ্ছে একজন আরেকজনকে হিংসা করা, একদল আসলে আরেক দলকে উচ্ছেদ করে দেওয়া, একজন আরেকজনের পোস্টার ছিড়ে ফেলা, ব্যানার নামিয়ে ফেলা, রাস্তার জন্যে বরাদ্দের বেশিরভাগ টাকা চাঁদাবাজ, স্থানীয় মাস্তান সন্ত্রাসীরা এগুলো খেয়ে ফেলে। এ জন্যই আমরা পুরান রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই।’

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার কাজীরবাগে গনসংযোগকালে এমন মন্তব্য করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ঈগল মার্কার মনোনীত এমপি প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন।

মঞ্জু বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি সেজন্য মানুষ আমাদের উপর আস্থাশীল, আমাদের আহ্বান হচ্ছে আমরা নতুনরা পরিবর্তন করতে চাই, পুরাতনরাও অনেক ভালো কাজ করেছেন, উন্নয়নে তাদেরও অবদান আছে।

এরআগে সকালে কাজীরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজার, রানীর হাট, কাজীরবাগ বাজারসহ সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মঞ্জু। একইদিন বিকালে শর্শদীর বনানী পাডায় উঠান বৈঠক করেন।

এতে এবি পার্টি চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, হাবীব মিয়াজী, কাজী জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সবুজ, শাহাদাত হোসেন, আবু সাইদ খান, হাফেজ কামরুল, শফি উল্যাহ পারভেজ সহ জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা