× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নুরুলের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২ পিএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নুরুলের মৃত্যু

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রবাসী যুবক নুরুল আলম (৩৫)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আসির প্রদেশের আবহা শহরের মাহাইল এলাকায় এক দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত নুরুল আলম লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের আকবরপাড়া এলাকার বাসিন্দা সালে আহমদের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

মাত্র কিছুদিন আগেই বুকভরা স্বপ্ন নিয়ে মাকে ওমরাহ করাতে সৌদি আরবে নিয়ে যান তিনি। ইচ্ছে ছিল পবিত্র কাবা শরিফ তাওয়াফ শেষে মায়ের হাত ধরেই দেশে ফিরবেন। কিন্তু তা আর হয়ে উঠল না। পবিত্র ভূমি থেকে দেশে ফেরা হয়নি তার। সৌদি আরবের তপ্ত পিচঢালা পথেই ঝরে গেল তার তাজা প্রাণ।

আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুরুল আলম প্রায় ১০ বছর ধরে সৌদি আরবে খেলনার ব্যবসা করতেন। নিজস্ব মাইক্রোবাস চালিয়ে বিভিন্ন দোকানে খেলনা সরবরাহ করতেন তিনি। বৃহস্পতিবার রাতে সরবরাহ শেষে ফেরার পথে তার মাইক্রোবাসের পেছনে একটি লরি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা