× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২০ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০ পিএম

নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বারোবাজারের ইসমাইল নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে বারোবাজারে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হয়েছে ওমর আলী নসিমন কিনেছে। সে বারোবাজারের মাছের ভাড়া টানে। সকালে তার ফোনে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি তাকে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে তার গলা পেচানো রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসলোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা