× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ব দেশের জন্য অপরিহার্য: প্রেস সচিব

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রবা ফটো

খালেদা জিয়ার মত ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষের দেশে খুবই প্রয়োজন এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তার উপস্থিতি এই মুহূর্তে দেশে খুবই প্রয়োজন, কারণ আমাদের সবার মোরাল গার্ডিয়ান হিসেবে তাকে দেখা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বর্তমান সরকার মাইনাস ফোর এর কোন কথা বলেছে? এই কথা যারা তুলছে তারা কোন না কোন ভাবে বিগত স্বৈরাচারী দোসরদের সঙ্গে জড়িত। আমরা কি কাউকে এই পর্যন্ত মাইনাস করেছি? যিনি মাইনাস হয়েছেন তিনি একটা খুনি। ফলে তিনি মাইনাস হয়েছেন। কিন্তু খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির লিডার না, তিনি জাতীয় নেতা এবং আপাময় জনসাধারণের লিডার তিনি। দলমত নির্বিশেষে সবাই বলবেন খালেদা জিয়া মহান একটা জায়গা জুড়ে আছেন বাংলাদেশে। যারা মাইনাস নিয়ে কথা বলেন তারা একটা দুষ্টচক্র।

তিনি আরও বলেন, আমরা তারেক সাহেবের বিষয়ে বলেছি যে সরকারের পক্ষ থেকে কোন ধরনের বাধা-বিপত্তি নেই। তিনি যখন ইচ্ছা বাংলাদেশে আসতে পারবেন। জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিতে ইতোমধ্যে মাঠ প্রশাসনের ডিসি, এসপি নতুন করে পদায়ন করা হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোন ধরনের হানাহানির ঘটনা ঘটেনি।

প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি ব্যান্ড হয়নি। জাতীয় পার্টি যদি নির্বাচন করতে চায় তাহলে এটা তাদের ইচ্ছা। তবে আমরা সবসময় বলবো এবং ইতিহাস বলবে জাতীয় পার্টি ভয়ংকর রকম স্বৈরাচারের দোসর ছিল।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বিডার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা ইতোমধ্যে দেড় মিলিয়ন মার্কিন ডলার নিয়ে এদেশে তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি খুব দ্রুতই বিদেশি বিনিয়োগকারীরা দৃশ্যমান কাজ করে দেখাবে। আমরা বিদেশি বিনিয়োগের কার্যকর পরিবেশের ফসল বুনে দিয়ে যাচ্ছি। যেন আগামী সরকার এর ফসলটা ঘরে তুলতে পারে।

এই সময় মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়িত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মাগুরা পৌর প্রশাসক (উপ সচিব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা