× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৭ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯ পিএম

সাটুরিয়ায় বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ওরফে গেদা (৪৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের ৪ নম্বর সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই গ্রামের ফাইজুদ্দি মল্লিকের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি সদস্য) মো. দেলোয়ার হোসাইন  বলেন, শুক্রবার দুপুরে বিদ্যালয়টির নির্মাণাধীন ভবনের ছাদে রড় বসাতে গিয়ে পাশেই বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে নুর ইসলাম বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত নুর ইসলামকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল সরকার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রকার অবহেলা ছিল কি না, নাকি এটা নিছক দুর্ঘটনা এসব তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের সঙ্গে কথা করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা