× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ রিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

 মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৫ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০২ পিএম

নিখোঁজ রিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন আব্দুর রশীদ (৩৮) নামের এক রিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝিবাড়ী মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পাশের সড়ক থেকে কিছুটা দূরে নদের পাড়ে মৃতদেহটি পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে মাছ ধরার একটি বড়শিও ছিল। মাথায় ধারালো কোনো অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো দেখতে পান লোকজন। সড়কে মরদেহের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।

পরিবারের বরাতে নিহতের মামাতো ভাই বিল্লাল বলেন, ‘নিহত আব্দুর রশীদ পেশায় বিভাটেক রিকশা চালাতেন এবং গ্রামে নানা শ্রমজীবীর কাজ করতেন।মাছ শিকারের নেশাও ছিল তার। অধিকাংশ সময় রাতে রিকশা চালাতেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে বিভাটেক রিকশা নিয়ে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না আসায় ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে পার্শ্ববর্তী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে তার মৃতদেহ পাওয়া গেছে।

বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের সংবাদে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা