মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩ পিএম
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে তাড়াইল-সাচাইল ইউনিয়নের পাইকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া পড়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে পাইকপাড়া হোসাইনিয়া বাবুলউলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক নারী-পুরুষ মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম মিয়া বলেন, ক্যাম্পের কারণে এলাকার মানুষের সাড়া
ভালোই পাওয়া গেছে। অনেকেই সময়মতো চিকিৎসা না পাওয়ার যে সমস্যা ছিল, সেটিতে বড় সুবিধা
হয়েছে। চিকিৎসা নিতে আসা শাহানারা বেগম বলেন, আগে হৃদরোগের পরীক্ষা করতে দূরে যেতে
হতো। আজ ক্যাম্পে এসে চেকআপ করিয়ে স্বস্তি পেয়েছি।
হাফিজুল ইসলাম বলেন, চর্মরোগের সমস্যায় ভুগছিলাম। এখানে এসে ডাক্তাররা সময় নিয়ে
কথা শুনেছেন। প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। রুবিনা আক্তার বলেন, আজকের এই ক্যাম্প থেকে গাইনি
সমস্যার চিকিৎসা নিয়েছি। আমরা গ্রামের দরিদ্র মানুষ একদম ফ্রিতে পরামর্শ পেয়ে উপকার
হয়েছে।