হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক কাউছারের (২৬) মৃত্যু হয়। মাইক্রোবাস চালক কাওছার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে।এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে যাত্রীবাহী মাইক্রবাসটি বিমানবন্দরের উদ্দেশে ফটিকছড়ি থেকে রওনা হয়েছিল। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে স্পিডবেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক কাউছারের মৃত্যু হয়। বাকি আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে।