× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালকের মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম

সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক কাউছারের (২৬) মৃত্যু হয়। মাইক্রোবাস চালক কাওছার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে।এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে যাত্রীবাহী মাইক্রবাসটি বিমানবন্দরের উদ্দেশে ফটিকছড়ি থেকে রওনা হয়েছিল। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে স্পিডবেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক কাউছারের মৃত্যু হয়। বাকি আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা