× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চবি প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ০০:১০ এএম

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী ওমর ফারুক সুমন আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সুমন খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় সে ও তার বড় ভাই একসঙ্গে তার মামার বাসায় থাকতেন।  দুই দিন আগে তার মামারা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন এবং তার বড় ভাই—এই দু’জনই ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমনের বড় ভাই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একাই ছিলেন। বিকাল ৪টার দিকে তিনি বড় ভাইকে ফোন দিয়ে জানতে চান—‘তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে?’ বড় ভাই জানান যে তার আসতে একটু দেরি হবে।

এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর ফোন রিসিভ করেননি। তার মা-ও সুমনের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বড় ছেলেকে জানান। তখন সুমনের বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান। দারোয়ান কলিংবেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে বিষয়টি বড় ভাইকে অবগত করেন। এরপর তিনি দ্রুত বাসায় এসে দরজা খুলে সুমনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়। মৃত্যুর আগে সুমন স্বাক্ষর করা একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোন আশা–আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহটি চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা